রুবিয়েসি গোত্র ও রঙ্গনের বর্ণনা
আবাস: স্থলজ। প্রকৃতি: বহুবর্ষজীবী গুল্ম, বিশেষ গন্ধহীন। কান্ড: কাষ্ঠল, বেলনাকার , শাখান্বিত, পর্বে স্ফীত, নিরেট, মসৃণ, সবুজ। পত্র: কান্ডজ,একক,সবৃন্তক, অভিমুখ তির্যকপন্ন , সোপপত্রী---- বৃন্তমধ্যক , উপবৃত্তাকার , কিনারা অখন্ড,শীর্ষ স্থুলাগ্র, মসৃণ, একশিরাল জালিকাকার শিরাবিন্যাসযুক্ত। চিত্র: একক পত্র চিত্র: পত্রবিন্যাস--অভিমুখ তির্যকপন্ন চিত্র: বৃন্তমধ্যক উপপত্র চিত্র: সাইমোজ করিম্ব পুনর্বিন্যাস: মিশ্র নিয়ত করিম্ব , দ্বিপার্শীয় সাইম। চিত্র: একটি পুষ্প চিত্র: বৃতি চিত্র: দলমন্ডল চিত্র: স্টেমেন ও স্টিগমা চিত্র : টেট্রামেরাস পুষ্প চিত্র: রঙ্গনাকার/salver-shaped পুষ্প চিত্র: বহুপ্রতিসম পুষ্প পুষ্প : সবৃন্তক, মঞ্জরীপত্রযুক্ত , সম্পূর্ণ, সমাঙ্গ, উভলিঙ্গ , বহুপ্রতিসম , টেট্রামেরাস , রঙ্গনাকার , গর্ভশীর্ষ । বৃতি: সেপাল ৪টি, গেমোসিপালাস, স্থায়ী, ক্ষয়িষ্ণু, ভেলভেট । দলমন্ডল: পেটাল ৪টি, গেমোপিটলাস, টুইস্টেড , হাইপোক্রেটারি...