Morphology of Angiosperms #Aestivation

What is aesivation? With suitable sketches, describe different types of aestivation.

                 পুষ্পাক্ষের মুকুলে বৃতি, দল ও পুষ্পপুটের প্রতিটি সদস্যের সজ্জারীতিকে  aestivation বলে ।
         Aestivation ৫ প্রকারের, যথা:-

(১) Valvate: যখন বৃতি, দল বা পুষ্পপুটের একটি সদস্যের একপ্রান্ত অপর সদস্যের একপ্রান্তের পাশে অবস্থান করে, তখন ঐ সজ্জারীতিকে Valvateবলে ।
e.g. Hibiscus rosasinensis family Malvaceaeএর বৃ্তি ।

(২) Twisted : যখন বৃতি, দল বা পুষ্পপুটের একটি প্রান্ত আবৃত থাকে এবং অন্য প্রান্ত অনাবৃত হয়ে থাকে, তবে ঐ সজ্জারীতিকে twisted বলে ।
e.g.  Hibiscus rosasinensis family Malvaceae এর দল ।

(৩) Imbricate:যখন বৃতি, দল বা পুষ্পপুটের ৫ টি সদস্যের ১টির দুই প্রান্তই অনাবৃত হয়ে থাকে, অপর ১টির দুই প্রান্তই আবৃত থাকে এবং অন্য ৩টির এক প্রান্ত আবৃত ও অপর প্রান্ত অনাবৃত হয়ে থাকে, তবে ঐ সজ্জারীতিকে Imbricate বলে ।
e.g. Cassia sophera, family Caesalpiniaceae এব বৃতি ও দল ।

(৪) Quincuncial:যখন বৃতি, দল বা পুষ্পপুটের ৫টি সদস্যের ২টি সদস্য সম্পুর্ণ ভাবে বাহিরে বা অনাবৃত হয়ে থাকে, ২টি সদস্য সম্পুর্ণ ভাবে ভিতরে বা আবৃত থাকে এবং ১টি সদস্যের একপ্রান্ত আবৃত ও অপরপ্রান্ত অনাবৃত হয়ে থাকে, তবে ঐ সজ্জারীতিকে Quincuncial বলে ।
e.g. Holarrhena antidysenterica family Apocynaceaeএর বৃতি, Lantana camara family Verbinaceaeএর দল ।

(৫) Vexillary:যখন দলের ৫টি সদস্যের ১টি সবচেয়ে বড় ও অনাবৃত হয়ে standard রূপে থাকে, পার্শ্বীয় ২টির এক প্রান্ত আবৃত ও অপরপ্রান্ত অনাবৃত হয়ে থাকে ও wing নামে পরিচিত হয় এবং অপর ২টি সদস্য একপ্রান্ত আবৃত ও অপরপ্রান্ত পাশাপাশি জোড়ালেগে keel গঠন করে , তখন ঐ সজ্জারীতিকে Vexillaryবলে ।
e.g. Papilionaceae এর সকল ফুল, যেমন Pisum sativum

Q. Write a short note on (i) Didynamous Stamen and (ii) Tetradynamous Stamen.
      অ্যান্ড্রোসিয়ামের স্টেমেনের ফিলামেন্টের আপেক্ষিক দৈর্ঘ্যের উপর ভিত্তি করে তবেই Didynamous Stamen ও Tetradynamous Stamen নামকরণ হয়েছে।
Didynamous Stamen: 
(১) এই  ক্ষেত্রে  পুষ্পের স্টেমেন ৪ (চারটি) । 
(২) সবগুলো একই আবর্তে সজ্জিত ও দললগ্ন ।
(৩) ২টির দৈর্ঘ্য সমান ও লম্বা ।
(৪) তুলনামূলক ভাবে অপর ২ টি দৈর্ঘ্যে সমান তবে খর্বাকার ।
 (৫)Lamiaceae, Acanthaceae, Scrophulariaceae and Verbenaceae family এর ফুলের স্টেমেন এই প্রকারের দীর্ঘদ্বয়ী হয়।
উদাহরণ: 
Acanthaceae গোত্রের Dipterocanthus tuberosus নামক ফুলের স্টেমেন।

 


Comments

Popular posts from this blog

Genetics and Molecular Biology for 5th Semester Botany Major,NEP 2020

Phytogeography Practical

Plant Physiology for 5th Semester Botany Major NEP 2020