Vascular Bundles

Plant Anatomy for 4th Sem  students 

Q Define Vascular Bundles. Distinguish between Cortical bundles and Medullary bundles. 

     টেরিডোফাইটা, প্রোজিমনোস্পার্ম, জিমনোস্পার্ম ও এনজিয়োস্পার্ম ইত্যাদি উদ্ভিদের জাইলেম ও ফ্লোয়েম নামক জটিল স্থায়ী কলা দিয়ে গঠিত জল, দ্রবীভূত খনিজ লবন ও খাদ্য সংবহনে অংশ গ্রহণকারী গুচ্ছ গুচ্ছ গঠন গুলোকে নালিকা বান্ডিল /Vascular Bundle  বলে। 

    Cortical Vascular Bundle  এবং  Medullary  Vascular Bundle  এর প্রভেদগুলি নীচে দেওয়া হল :-

                  Cortical Vascular Bundle 

(1) এই প্রকারের নালিকা বান্ডিল গুনি কর্টেক্স অংশে পাওয়া যায়। 

(2) এই বান্ডিল গুলো মূলতঃ লিফ ট্রেস বান্ডিল। 
(3) এই নালিকা বান্ডিল গুলো স্বাভাবিক, উল্টো  বা সেন্ট্রিক---সাধারনত হ্যাড্রোসেন্ট্রিক হয় (উদাঃ  Rochea, Aeonium ইত্যাদি) 

(4) নালিকা বান্ডিল গুলো একটি বলয়ে(উদাহরণ- Casuarina),  দুই সারিতে(উদাঃ  Rhipsalis)  বা কান্ডে চার কোনায় (উদাঃ,  Nyctanthes)  থাকে। 

(5) নালিকা বান্ডিল গুলো বদ্ধ বা মুক্ত প্রকৃতির  হয় ও গৌন সংবহনকলা বিহীন। 

(6) এই নালিকা বান্ডিল গুলো কান্ড ও পাতার মধ্যেই সংবহনে অংশ গ্রহণ করে। 

                  Medullary Vascular Bundle

(1) এই প্রকারের নালিকা বান্ডিল গুলো পিথ /মজ্জা অংশে থাকে। 

(2)এই নালিকা বান্ডিল গুলো কদাচিৎ লিফ ট্রেস জাতীয় (উদাঃ  Dahlia) ।

(3) বান্ডিল গুলো স্বাভাবিক, উল্টো বা সেন্ট্রিক---সাধারনত লেপ্টসেন্ট্রিক হয় ( উদাঃ Phyllanthus, Ricinus ইত্যাদি)। 

(4)নালিকা বান্ডিল গুলো দুই(উদাঃ Achyranthes)  বা অনেকগুলো ও ছড়ানো(উদাঃAmaranthus) একটা (উদাঃ  Piper)  বা দুইটি বলয়ে(উদাঃBoerhaavia)  সজ্জিত হয়। 

(5)নালিকা বান্ডিল গুলো মূলতঃ মুক্ত ও কিছুক্ষেত্রে গৌণ সংবহনকলা গঠন করে। 

(6)এই নালিকা বান্ডিল গুলো স্টিলিতে সংবহন কলা রূপে ও যান্ত্রিক সহায়তায় বা দৃঢ়তা প্রদান করে।

 নীচের চিত্রে  Nyctanthes  এর কান্ডের প্রস্থচ্ছেদে এই দুই প্রকার নালিকা বান্ডিল গুলো উপস্থাপন করা হল ।

(প্রসেনজিৎ সিংহ, রামকৃষ্ণ মহাবিদ্যালয়, কৈলাসহর।)

Comments

Popular posts from this blog

Genetics and Molecular Biology for 5th Semester Botany Major,NEP 2020

Phytogeography Practical

Plant Physiology for 5th Semester Botany Major NEP 2020